রাজনীতি

ব্রেকিং নিউজ: সাসপেন্ড আরও ৩ সাংসদ

সোমবারের পর মঙ্গলবারও একই ছবি দেখা গেল লোকসভায়। অধিবেশন শুরু হতে না হতেই সংসদে তুমুল হট্টগোল শুরু হলে স্পিকার ওম বিরলা বিরোধী সাংসদের এহেন ভূমিকায় বিরক্ত প্রকাশ করে ফের একবার ৪৯ জনকে সাংসদকে সাসপেন্ড করেছিলেন। চলতি মাসে শীতকালীন অধিবেশনে এই নিয়ে প্রায় ১৪২ জন বিরোধী দলের সাংসদকে বরখাস্ত করা হয়েছিল। যা ভারতের সংসদের ইতিহাসে বেনজির ঘটনা।

উল্লেখ্য, সংসদে স্মোক-বম্ব ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকেই উত্তাল গোটা রাজ্য রাজনীতি। এমনকি, সংসদের নিরাপত্তা ইস্যুতে আওয়াজ তুলে সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধী সাংসদরা। তাঁদের দাবি, সংসদ কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দিক এবং সংসদে এই নিয়ে আলোচনা করা হোক।

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করার পর লোকসভায় অধিবেশনের শেষ পর্যন্ত ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করেছিলেন লোকসভার স্পিকার। তাঁদের মধ্যে আছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কংগ্রেসের শশী থারুর, মনীশ তিওয়ারি, এনসিপি-র সুপ্রিয়া সোলে, সমাজবাদী পার্টির ডিম্পেল যাদবরা। গতকাল লোকসভায় একসঙ্গে ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। তারপর রাজ্যসভা থেকেও ৪৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়।

এই মুহূর্তে বড়ো খবর, লোকসভায় সাসপেন্ড হলেন আরও ৩জন কংগ্রেস সাংসদ। সাসপেন্ড হলেন কংগ্রেসের ডি কে সুরেশ, নকুল নাথ এবং দীপক বৈজ। সব মিলিয়ে এখন পর্যন্ত শীতকালীন অধিবেশনে গত ৫ দিনে সাসপেন্ড হলেন ১৪৬ জন বিরোধী সাংসদ। তাঁদের সকলের বিরুদ্ধে অসাংবিধানিক আচরণের অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.