কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ধৃত আদিল হোসেনের বিরুদ্ধে যথাযথ প্রমাণ না দিতে পাড়াই দশ হাজার টাকার বন্ডে জামিন পেল। আদালত জানিয়েছে, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত আদিলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ তুলেছিল পুলিশ।
আদালতে সেই বিষয়ে তথ্য পেশ করলেও আদিলের জামিন আটকানো যায়নি। পরজাপ্ত প্রমাণের অভাবে রেহাই,আর তার জেরেই ক্ষুব্ধ কাউন্সিলর। গত নভেম্বর মাসে সন্ধ্যায় কাউন্সিলের বাড়ির সামনেই তাকে লক্ষ করে গুলি চালানোর চেষ্টা করা হয়। গুলি না চলায় প্রাণে বাচেন ১০৮ নং ওয়াডের কাউন্সিলর সুশান্ত ঘোষ।
এরপরই কিছুদিনের মধ্যেই গ্রেফতার করা হয় এই হামলায় জড়িত কয়েকজন অভিযুক্তকে। তারপর বছর ঘুরতে না ঘুরতেই যথেষ্ট প্রমাণের অভাবে জামিন পেল সেই পাকড়াও করা দুষ্কৃতি।







