বিনোদন

কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা! রায় দিলো আদালত

আরও একবার শিরোনামে কঙ্গনা রানাওয়াত। বহুবার বিভিন্ন বিতর্কিত মন্তব্যে আলোচিত হয়েছেন তিনি। ২০২০ সালে পাঞ্জাবের কৃষক আন্দোলন চলার সময় এক টুইটকে রিটুইট করে বিতর্কে জড়ান বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। তিনি শাহিনবাগের আন্দোলনের “দাদী” বিলকিস বানো ভেবে কৃষক নেত্রী মহিন্দর কৌরের উদ্দেশ্যে বলেন”এই সেই দাদি, যিনি টাইম ম্যাগাজিনে সবচেয়ে শক্তিশালী ভারতীয় হিসেবে ফিচারড হয়েছিলেন… আর এনাকে আন্দোলনে ১০০ টাকায় পাওয়া যায়।”

এই ঘটনার পর মহিন্দর কৌর কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন। প্রাথমিক তদন্তের পর ম্যাজিস্ট্রেট জানান যে, কঙ্গনার টুইটটি ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ধারায় অপরাধের অন্তর্ভুক্ত। এর পরিপ্রেক্ষিতে,কঙ্গনা পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলা বাতিল করার আবেদন করেছিলেন। অবশেষে ১২ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই আবেদনকে খারিজ করে বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ। বিচারপতি সন্দীপ মেহতা বলেন এটি কেবল একটা টুইটকে রিটুইট করা নয়,তার সাথে নিজের বক্তব্যকে জুড়ে দিয়ে মশলা ঢেলেছেন অভিনেত্রী। কঙ্গনার আইনজীবী স্পষ্টীকরণ চাইলে তিনি নিম্ন আদালতে গিয়ে স্পষ্টীকরণ গ্রহণের কথা বলেন। আদালত কঙ্গনার আইনজীবীকে জানিয়ে দেন যদি তারা এই বিষয়ে আর তর্ক করেন তাহলে তা আদালত অবমাননার অন্তর্গত হবে। যদিও এই বিষয়ে কঙ্গনা রানাওয়াতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.