রাজনীতি

১০০ দিনের টাকা এবং মনিপুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি সাংসদের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে বিক্ষোভ তৃণমূলের

১০০ দিনের টাকা এবং মনিপুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি সাংসদের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে বিক্ষোভ তৃণমূলের। অসভ্যতার চরম নিদর্শন পাল্টা দাবি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের।

উল্লেখ্য গোটা রাজ্যজুড়ে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন বিজেপি নেতাদের বাড়ির কিছুটা দূরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ডাক দিয়েছে। সেইমতো এদিন নদীয়ার শান্তিপুর থানার আড়পাড়া গ্রামের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির কিছুটা দূরত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে তৃণমূল। এদিন শান্তিপুর বি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বি ব্লকের তৃণমূল সভাপতি সহ বিভিন্ন জেলা স্তরের তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মূলত মনিপুরের হিংসার ঘটনা এবং ১০০ দিনের টাকা আটকে দেখ রাখার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। কিছুদিন আগে একুশে জুলাই প্রকাশ্য মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট বড় বিজেপি নেতার বাড়ির ঘেরাও করার ডাক দিয়েছিলেন।। অবশেষে আদালতের নির্দেশে সেই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় তৃণমূল। পরবর্তীকালে সেই কর্মসূচি বিজেপি নেতাদের বাড়ি থেকে কিছুটা দূরত্ব নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই কারণে এ দিনের অবস্থান-বিক্ষো।

এ বিষয়ে নদীয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তপন সরকার বলেন, মণিপুরে যে ধরনের হিংসার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা এদিন বিক্ষোভ সমাবেশ করছি। শুধু তাই নয় এই অপদার্থ কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে সাধারণ মানুষের ১০০ দিনের টাকা আটকে রেখেছে। অবিলম্বে সেই টাকা আমরা দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি তিনি সাংসদ জগন্নাথ সরকার প্রসঙ্গে বলেন, চুরি করা কালচার বিজেপির, এরা কখনোই উন্নয়ন নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারেনি। হিন্দু মুসলমান সবসময় দাঙ্গা বাধিয়ে রেখেছে এরা।

তৃণমূলকে পাল্টা আক্রমণ করে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, চোরেদের কালচার চোরেরা করবে, বদমাইশদের কাজ বদমাইশি করা। এরা শুধু জানে চুরি ধর্ষণ আর মানুষ খুন করতে। সংসদীয় রাজনীতিতে একজন বিরোধীদের এইভাবে আক্রমণ করা এই নিদর্শন বাংলা আগে কখনো দেখেনি। একজন ঘোষণা করেছিলেন ৫ তারিখে বাড়ি ঘেরা করার সেটা বাতিল হয়ে গেছে আর তিনি বিদেশে পালিয়ে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.