রাজনীতি

গোবরডাঙায় প্রচারে দেবেকে দেখে ভক্তর চোখে জল

ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে উন্মাদনা রয়েছে সারা বাংলাজুড়ে। ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত রাজনৈতিক ময়দান থেকে গেল নায়ক। তবে তারপর থেকেই বিরোধীদের আক্রমণের মুখে পরেছেন তিনি। ঘাটালের পাশাপাশি রাজ্যজুড়ে ঘাশফুল শিবিরের হয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ঘাটালের বিদায় সাংসদ দীপক অধিকারী। এবার প্রচারে গিয়ে এক ভক্তের সঙ্গে মালাবদল করেন অভিনেতা। তাতেই আপ্লুত হয় চোখের জল এসে যায় ওই দেব ভক্তের।

বর্তমানে দেব মাতিয়ে রেখেছে টলিউড ইন্ডাস্ট্রি। পাশাপাশি আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। এমনকি বারংবার প্রশংসিত হওয়ার সঙ্গেই কটাক্ষের শিকার হয়েছেন তার সৌজন্যতা মনোভাবে জন্য। তবে তিনি নিজের লোকসভা কেন্দ্রের পাশাপাশি অন্যান্য তৃণমূলের প্রার্থীর সমর্থনে জমিয়ে প্রচার করছেন। এবার গোবরডাঙ্গায় তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে প্রচারে আছেন তারকাঁ প্রার্থী দেব। সেখানে হেলিকপ্টার থেকে নামার পর অভিনেতাকে দেখার জন্য মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পরার মতো।

যেখানে অভিনেতা দেব যাচ্ছেন সেখানে মানুষের উচ্ছ্বাস উন্মাদনা উপচে পরছে। তাদের পছন্দের নায়ককে দেখতে ছুটে আসছে। অভিনেতা চেষ্টা করেন সবার সাথে হাত মিলিয়ে সেলফি তোলার সুযোগ করে দিতে। তবে এবার গোবরডাঙ্গায় কপ্টার থেকে মাটিতে পা রাখতেই পাপিয়া নামের এক ভক্ত ছুটে আসে তার কাছে। তারপরে পাপিয়া অভিনেতার সাথে মালা বদল করে। এরপর ওই ভক্ত জানান গত ১৪ বছরের অপেক্ষার পরে নায়কের দেখা পেল। ফলে সামনে থেকে দেবেকে ছুতে পেরে আবেগপ্রবণ হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.