বিনোদন

আক্রমণের শিকার হলেন উরফি জাভেদ, রক্তাক্ত অবস্থায় অনুগামীদের জনালেন আসল সত্য

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। প্রতি নিয়ত কোনা না কোনো তারকা থাকেন চর্চায়। এবং কখনও কখনও এই চর্চা, বিতর্কই তাদের সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। এমনই একজন হলেন উরফি জাভেদ।

বিতর্ক ও চর্চা যেন তার চির সঙ্গী। উরফি মানেই নতুন বিতর্ক। তিনি সাধারণত নিত্য নতুন পোশাকের কারণে চর্চায় আসেন। কখনও পোশাকে সিম কার্ড, কখনও বা বস্তা বা ইলেকট্রিক তার, এইরকমই নতুন পোশাকে দেখাযায় তাকে। অপরদিকে সম্প্রতি উর্ফী তার মুখে ফিলার করাতে গিয়ে চর্চায় আসেন। কিন্তু এ বার তিনি নতুন বিপদের সম্মুখীন হলেন।

উরফি চোখের তলার অংশে গুরুতর আঘাত পেয়েছেন। ফেটে গিয়ে গলগলিয়ে বেরচ্ছে রক্ত, এমনই এক ভিডিও তিনি তার সোশ্যাল মিডিয়তে পোস্ট করলেন। কিন্তু কে হামলা চালিয়েছেন তার ওপর? উরফি জানালেন, এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে তাঁর বিড়াল। জানা গিয়েছে, উরফি সোফায় বসেছিলেন, আচমকাই তার বিড়াল এসে আঁচড়ে দেয় তাকে। যার জেরেই আঘাত পেয়েছেন তিনি। এবং সেই ভিডিও পোষ্ট করে তিনি লিখলেন উরফি লিখেছেন,‘যাদের বাড়িতে বিড়াল রয়েছে, তারা বিষয়টি বুঝতে পারবেন।’ এরপরই তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করে লিখলেন, “দেখো তুমি কী করেছ? ভীষণ বদমাইশ হয়ে গেছো তুমি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.