দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, পূজোর প্রস্তুতি তুঙ্গে। এরইমধ্যে জলবন্দি আমজনতা। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের আলো ফোটা পর্যন্ত চলেছে তুমুল বৃষ্টি। প্রায় জলের তলায় গোটা শহর কলকাতা। বিপর্যস্ত জনজীবন। এমনকি জলমগ্ন সরে ব্যাহত জান চলাচল। পাশাপাশি বিপর্যস্ত রেল চলাচল।
এই দুর্যোগের পূর্বাভাস আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে সেই দুর্যোগ যে এই ভয়াবহ রূপ নেবে তার আশঙ্কা কেউ করেনি। রাতভোর একটানা বৃষ্টিতে জল ঢুকে গেছে বিভিন্ন পুজো মন্ডপে। এমনকি যার ফলে ভেঙে পরেছে একাধিক নির্মীয়মাণ স্টল। এবার কোথাও ভেসে গিয়েছে প্যান্ডেল ও পূজোর সরঞ্জাম। নিরপত্তার খাতিরে বহু এলাকায় জমা জলের কারণে বিদ্যুৎ সংযোগ নিজেরাই বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ। টানা ৫ ঘণ্টা বৃষ্টির জেরে ময়দানের পর থেকে বন্ধ মেট্রো পরিষেবা। পাশাপশি জমা জলের কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
অফিস টাইমে রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। বেসরকারি বাসে কোনোরকম দেখাই পাওয়া যায়নি। হাতে গোনা কয়েকটা সরকারি বাস চলেছে। যার ফলে দুর্ভোগের শিকার হয়েছে অফিস যাত্রীরা। পাশাপাশি রেল লাইনে জল জমার কারণে বাতিল বহু ট্রেন। ব্যাহত রেল পরিষেবা।







