টুলু পাম্প থেকে জল তুলতে গিয়েছিলেন। সেইসময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়।
স্থানীয় সূত্রে খবর, রাহুল দুবে নামে এক ব্যক্তি জোড়াবাগান থানা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। উত্তরপ্রদেশের এই বাসিন্দা একটি বেসরকারি সংস্থায় কাজও করতেন। গতকাল সকালে রাহুল পাম্প থেকে জল তুলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
প্রসঙ্গত এই ঘটনা আজকেই নতুন নয় এর আগেও গত নভেম্বর মাসে এই একই ধরনের ঘটনা ঘটেছিল নারকেলডাঙা এলাকায়। নারকেলডাঙার বারিক লেনে নির্মীয়মাণ একটি বহুতলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল মিয়ারুল হক নামে এক শ্রমিকের। নারকেলডাঙায় শ্রমিকের কাজ করতে এসেছিলেন ২৮ বছরের সুতির এই বাসিন্দা। সেইসময়ই বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। চলতি বছর মে মাসেও খাস কলকাতার বুকে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। একবালপুরে ভেজা কাপড় তারে মেলাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। প্রতিবছর বর্ষাকালে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এই সময় বিদ্যুতের খুঁটিতে হাত লেগে তড়িতাহত হওয়ার ঘটনাও ঘটে এই খাস কলকাতায়।







