প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি সম্পন্ন । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল গত ১২ নভেম্বর । তবে তখন , বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমারের ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছিল । তবে এবার এসেছে সময় বুধবার প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলার রায়দান।
প্রসঙ্গত , এসএসসি পরীক্ষায় নিয়োগ দুর্নীতি সামনে এসেছিল ২০১৬ সালে । কলকাতা হাইকোর্টের তরফে বাতিল করে দেওয়া হয়েছিল পুরো প্যানেল । দেশের শীর্ষ আদালতও বহাল রেখেছিল সেই রায় । এরপর ফের কলকাতা হাইকোর্টে হয় প্রাথমিকে দুর্নীতির অভিযোগে মামলা । তৎকালীন বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি ২০২৩ সালে নির্দেশ দিয়েছিলেন চাকরি বাতিলের। তারপর ডিভিশন বেঞ্চে গড়ায় সেই মামলা। বুধবার সেই মামলারই রায়দান ।
উল্লেখ্য , ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়াও হয় দুবার ধরে। প্রথমে ৪২,৯৪৯ জন এবং দ্বিতীয়বারে ১৬,৫০০ জন নিয়োগ পান। অভিযোগ উঠেছিল, ব্যাপক বেনিয়ম হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়। অপরদিকে,পর্ষদ দাবি করেছিল, কিছু ক্ষেত্রে অনিয়ম দেখা গিয়েছিল , তবে সেটি সংশোধন করা হয়েছে। কিন্তু তারপরেই আসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক রায় । ২০২৩ সালে প্রাথমিকে প্রশিক্ষণহীন ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় দেন তিনি। তাঁর নির্দেশ ছিল, শিক্ষকরা চাকরিচ্যুত হলেও , স্কুলে যাবেন । এবং তিন মাসের মধ্যে নতুন করে শুরু করতে হবে নিয়োগ। যার মাধ্যমে যোগ্য এবং উত্তীর্ণদেরই বহাল থাকবে চাকরি।
পর্ষদ সেই রায়কে চ্যালেঞ্জ যায় করে ডিভিশন বেঞ্চে । সেই সময়কার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের ওপরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এবং নতুন করে নিয়োগ শুরু করার নির্দেশও দেয় । ডিভিশন বেঞ্চের রায়কেও চ্যালেঞ্জ করে রাজ্য ও পর্ষদ। তারা যায় সুপ্রিম কোর্টে । কিন্তু সেই মামলা শীর্ষ আদালতের তরফে হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয় । পরবর্তীতেবিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার বাদি-বিবাদি দুই পক্ষের বক্তব্য শোনে , এবং বুধবার রায়দনের দিন হিসেবে ঘোষণা করে।







