দেশরাজ্য

বিঘ্ন এয়ারটেল পরিষেবা, উপভোক্তাদের মাথায় হাত

বর্তমানে মোবাইল ফোনের ব্যবহার প্রায় প্রতিটি ঘরে ঘরেই। এবং তার সাথে উপভক্তাদের জন্য রয়েছে জিও, ভিআই, এয়ারটেল এর মতো পরিষেবা সংস্থা। কিন্তু গত সোম বার ১৮ অগষ্ট এয়ারটেলের এয়ারটেল সংস্থাকে সমস্যার সম্মুখীন হতে হয়। সেই দি এয়ারটেলের নেটওয়ার্ক এ বিভ্রাট দেখা দেয়, যার জেরে সমস্যায় পড়তে হয় সমগ্র দেশের উপভোক্তাদের। সংস্থা জানান, সোমবার বিকেল পর্যন্ত প্রায় ৩,৫০০ এরও বেশি অভিযোগ জমা পড়েছে। তবে ইতিমধ্যেই সংস্থা সেই সমস্যার সমাধান করতে কাজ লেগেছেন।

এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে,‘আমাদের নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। টিম এয়ারটেল দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা পুনরুদ্ধারের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছে। এই অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত।’

দেশের অন্যতম টেলিকম পরিষেবা সংস্থার মধ্যে একটি হলো এয়ারটেল। এটি ভারত তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর। এই মুহুর্তে দেশে প্রায় তিন লক্ষ টাওয়ার রয়েছে। কিন্তু তাও মাঝে মাঝে সমস্যায় পড়তে হয় উপভোক্তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.