খেলাধুলা

“মনোজ তেওয়ারি বাংলার অসাধারণ খেলোয়াড় “, প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর !

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ পরিবারের কৃতী ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্যারাকপুর সুকান্ত সদনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার প্রদান করেন।

এরপর এই অনুষ্ঠান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন- বেহালায় যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তিনি তেমন কিছু জানেন না। তিনি বাড়ি থেকে যখন বের হয় তখন বেহালা এলাকা ফাঁকা ছিল।

বাংলায় ক্রিকেটার অবসর প্রসঙ্গে জানান, মনোজ তেওয়ারী বাংলার অসাধারণ ক্রিকেটার তার এই অবসর, বাংলা ক্রিকেটের অনেকটাই ক্ষতি হলো। আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়া ভালো ফল করবে বলেও জানান সৌরভ গাঙ্গুলী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য আর্মস পুলিশের ডিজি অনুজ শর্মা এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সহ পুলিশের উচ্চ আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.