মহার্ঘ্য ভাতার দাবিতে দিল্লিতে গিয়ে যে সমস্ত সরকারি কর্মচারী ধর্না কর্মসূচিতে অংশ নেবেন, তাঁদের বিরুদ্ধে কড়া নেওয়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে চলেছে নবান্ন। আগামী ১০ এবং ১১ তারিখে দিল্লির যন্তর মন্তরে ধর্না দেবেন ৫০০ জন রাজ্য সরকারি কর্মচারী। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে ওই সরকারি কর্মচারীদের একাংশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দিল্লিতে।
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই রাষ্ট্রপতির অফিস তাঁদের জন্য সময় বরাদ্দ করেছেন। এদিকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও সময় দিয়েছেন সরকারি কর্মীদের। অন্যদিকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে তাঁদের ডিএ বঞ্চনার কথা তুলে ধরার পরিকল্পনা রয়েছে ডিএ আন্দোলনকারীদের।
১০-১১ এপ্রিল দিল্লিতে আন্দোলনকারীদের বৈঠক আছে। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্তচৌধুরীর কথায়,’পরিস্থিতি এমনই যে, সরকারি কর্মীদের সঙ্গে সরকারকে আলোচনা করার কথা বলতে হচ্ছে কোর্টকে!’







