রাজনীতি

সারা ঝাড়গ্রাম জেলা জুড়ে তৃনমূলের কর্মসূচী পালন !

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে রবিবার রাজ্য জুড়ে ব্লক স্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচী করার আগাম ঘোষনা ছিল। রাজ্যের প্রতিটি ব্লকে দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত এই কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। সেই মতো আজ ঝাড়গ্রাম জেলা জুড়ে এই কর্মসূচী পালন হয়।

গোটা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আতাডিহাতে প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা সহ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেই এদিন এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী বলে জানান নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ, সহ-সভাপতি অনুপ মাহাত, বিশ্বজিৎ পাল সহ একাধিক তৃনমূল নেতা।

এদিনের দলীয় মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হোন তৃণমূলের নেতৃত্বরা। ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকের পাশাপাশি ঝাড়গ্রাম শহরের পাঁচমাথার মোড়ে প্রতিবাদ কর্মসূচী পালন হয়। এছাড়াও জামবনী ব্লকের চিল্কিগড়ে প্রতিবাদ কর্মসূচী পালন হয়। কর্মসূচীতে ছিলেন জামবনি ব্লক তৃণমূলের সভাপতি মধুসূদন মুর্মু। অন্যদিকে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ছাতিনাশোল ব্লক অফিস প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচি পালন হয়। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ। অপরদিকে নয়াগ্রাম ব্লক তৃণমূলের কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূলের সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউৎ। বিনপুর এক নম্বর ব্লকের লালগড় এসআই চকে প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বিনপুর ১ ব্লক তৃণমূলের সভাপতি তারাচাঁদ হেমব্রম।

এর পাশাপশি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বেলিয়াবেড়া চাঁদনী চকে প্রতিবাদ কর্মসূচি পালন হয়। উপস্থিত ছিলেন, ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.