নিজস্ব সংবাদদাতা : একুশে জুলাইের মঞ্চে প্রকাশ্যে
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ির ঘেরাও তথা বিজেপি নেতাদের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল। অবশেষে আদালতের নির্দেশে সেই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় তৃণমূল।পরবর্তীকালে সেই তৃনমুল সুপ্রীম মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের টাকা না দেওয়া সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুরে রবিবার ৬ই আগষ্ট অবস্থান বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়।
সেইমতো রবিবার নবদ্বীপ,শান্তি পুর, কৃষ্ণ নগর সহ নদীয়ার বিভিন্ন এলাকায় তৃণমূলের তরফে আয়োজিত হয় এই বিক্ষোভ কর্মসূচী। এদিন শান্তিপুর বি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
শান্তিপুরে, আড়পাড়া গ্রামের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির কিছুটা দূরত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে তৃণমূল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের তৃণমূল সভাপতি সহ জেলা স্তরের একাধিক নেতৃত্ব।পাশাপাশি কৃষ্ণ নগরের পৌরসভার সামনেও একই কর্মসূচী পালন করে তৃণমূলের তরফে। তেমনি নবদ্বীপ শহর ও ব্লক জুড়েও পালিত হলো এই কর্মসূচী তৃনমূলের তরফে।
এদিন নবদ্বীপ শহরের অন্যতম প্রাণকেন্দ্র রাধাবাজার এলাকায় শহর তৃনমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচী।উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌর পতি বিমান কৃষ্ণ সাহা,শহর তৃণমূলের সভাপতি শ্যামাপ্রসাদ পাল,শহর যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক।
তৃনমুলের দাবী মণিপুরে যে ধরনের হিংসার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা এদিন বিক্ষোভ সমাবেশ করছি। শুধু তাই নয় এই অপদার্থ কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে সাধারণ মানুষের আবাস যোজনা, ১০০ দিনের কাজের সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের সাধারণ গরীব মানুষের হকের পাওনা টাকা আটকে রেখেছে।অবিলম্বে সেই টাকা আমরা দেওয়ার দাবি জানাচ্ছি।
পাশাপাশি তৃণমূল নেতৃত্বের দাবী আগামী দিনে মানুষ এই , নীতি হীন, জনবিরোধী, গরীব মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া বিজেপিকে ছুড়ে ফেলে দেবে, আর জন্য মানুষ এখন থেকেই ঐক্যবদ্ধ হয়েছে, নয় বছরে এই মোদি সরকার সাধারণ মানুষের জন্য কোন উন্নয়ন মূলক কাজ করেনি। তাই আগামী দিনি এই সরকারের পতন নিশ্চিত, আর এটা বুঝতে পেরেই মোদি বিরোধী দের ওপর নানা ভাবে অত্যাচার সহ কন্ঠ রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে জয় INDIA র হবে।







