খেলাধুলা

সমালোচনার সপাটে জবাব , হিটম্যান ভাঙলেন রেকর্ড

ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসের পাতায় উঠলো রোহিত শর্মার নাম। ১২ই অক্টোবর আফগানিস্তানের সাথে ম্যাচে রেকর্ড ভাঙলেন ভারতের হিটম্যান। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটার রোহিত শর্মা।
মাত্র ৬৩ টি বল। তাতেই ১২ টি চার এবং ৪ টি ছক্কায় করলেন সেঞ্চুরি। ৮৪ বলে সাইক্লোন বয়ে গেলো ১৩১ রানের।

সমস্ত সমালোচনার দুরন্ত জবাব দিলেন তিনি। কিছুদিন ধরেই কথা উঠছিল তিনি নাকি ফিট নন। ওজন বেড়ে গিয়ে ফর্মে নেই তিনি। সমালোচকদের মুখ বন্ধ করে দিয়ে আন্তরজাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার মালিক তিনি।

এই বিশ্বরেকর্ড গড়ার পরই ক্রিস গেইলের তরফ থেকে আসে শুভেচ্ছাবার্তা।
তবে বিশ্বরেকর্ডের মালিক বদলালেও এক থাকলো জার্সির নম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.