খেলাধুলা

এমএলএ কাপ চ্যাম্পিয়ন জয় ক্রিকেট অ্যাকাডেমি

আবারও জয় এলো , জয় ক্রিকেট অ্যাকাডেমির ঘরে । এমএলএ কাপে বিজয় পতাকা ওরালো জয় ক্রিকেট অ্যাকাডেমি । এদিনের ম্যাচে মুখোমুখি হয় তালদি ক্রিকেট অ্যাকাডেমি ও জয় ক্রিকেট অ্যাকাডেমি। তালদি ক্রিকেট অ্যাকাডেমি ১৭.২ ওভারে ১০ উইকেট খুইয়ে গড়ে মাত্র ৯১ রান । লক্ষ্যমাত্রায় পৌঁছাতে জয় ক্রিকেট অ্যাকাডেমির লাগে মাত্র ১৩.২ ওভার । ৫ উইকেটে সহজ জয় পায় জয় ক্রিকেট অ্যাকাডেমি । জয় ক্রিকেট অ্যাকাডেমির হয়ে ৩০ রান আসে আয়ানের ব্যাটে , পাশাপাশি নেন ১ উইকেট । ২৬ গড়েন ঋতম ও নেন ২ উইকেট । রুদ্রর ব্যাটে আসে ২৫ রান । এছাড়াও ৩ উইকেট নেন অয়ন ও ১ উইকেট নেন জিশান ।

এদিনের ম্যাচে বেস্ট বোলারের শিরোপা পান রীতম ব্যানার্জি , বেস্ট ফিল্ডার হিসেবে নিযুক্ত করা হয় অয়ন মণ্ডলকে এবং শুভদীপ বিশ্বাস হন বেস্ট উইকেট কিপার ।

বিজয়ী হওয়ার পর , জয় ক্রিকেট অ্যাকাডেমির হেড কোচ জয় বাগ জানিয়েছেন , ” এটা আমাদের অনেক পরিশ্রমের ফল । এমন অনেক লীগ আছে , যেখানে আমরা কোনো ম্যাচ জিততে পারতাম না , কিন্তু আমরা আশা ছাড়িনি । আমাদের বাচ্চারা অনেক পরিশ্রম করেছে , প্র্যাকটিস করেছে । তারপর এসেছে রেজাল্ট । ”

তিনি আরো বলেন , ” ভালো লাগছে যখন আমাদের সব প্লেয়াররা ভালো খেলছে । আমাদের অ্যাকাডেমির খেলোয়াড়দের অভিভাবকরাও খুব সাপোর্ট করে , তাদের বাচ্চাদের । “

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.