নিজস্ব সংবাদদাতা : টলিপাড়ার অন্যতম গ্ল্যামারস ও সাহসী অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শুধু মাত্র নিজের অভিনয়ের জগৎকে নিয়ে নয়, তিনি রিয়েল লাইফে ও যথেষ্ট প্রশংসার দাবি রেখেছে। শুধু পর্দাতে নয়,সোশ্যাল মিডিয়াতেও স্বস্তিকা নিজের বোল্ড লুকের ছবি দিয়ে । ছেলেদের মনের মধ্যে প্রচুরবার ঝড় তুলেছে। এবারও তার অন্যথা হলো না। যেখানে সবাই বার্বি লুক নিয়ে ব্যস্ত,সেখানে বোল্ড লুকে এসে সকলকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে।
স্বস্তিকা বরাবরই বডি পজিটিভিটি নিয়ে কথা বলতে ভালোবাসেন। মাঝে মধ্যে তিনি এই বিষয় নিয়ে কথা বলে থাকেন।রবিবার রাতে জীবনের কিছু বাস্তব সত্যিকে তুলে ধরে, ছবি পোস্ট করেন তিনি। তোয়ালে জড়িয়ে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অভিনেত্রী।স্বস্তিকা লিখেছেন, ‘বয়স যখন ৪০ ছুঁয়ে যায় তখন আমার স্তনযুগলও আর আগের মতো নিটোল থাকে না। তখন সেগুলো মোটেই ক্যামেরন ডিয়াজের মতো দেখতে লাগে না।’
ছবিতে অন্তর্বাসের স্ট্র্যাপ এর দাগ একে বারে স্পষ্ট এবং তা গর্বের সঙ্গে দেখাতে পছন্দ করছেন তিনি।
স্বস্তিকার মত অনুযায়ী, প্রতিটি মহিলা দিনে ১২ ঘন্টার বেশি অন্তর্বাস পরেন। স্বস্তিকা তাঁর লেটেস্ট ইনস্টাগ্রাম পোস্টে বলেন আমি এই ফ্রিকেলস নিয়েও কিন্তু, বেশ খুশি। এটা কোনও চর্ম রোগ নয় যে চিকত্সকের কাছে গেলেই ঠিক হয়ে যাবে। এমনও না যে বয়সের সঙ্গে এগুলো স্কিনে ফুটে ওঠে। তাই এই লাল দাগগুলো নিয়েই আমি একদম ভালো আছি।
প্রত্যেকটি মেয়ের বয়সের সাথে সাথে চেহারার পরিবর্তন ঘটে। সেটা একজন সাধারণ মেয়ে হোক অথবা একজন অভিনেত্রী। ৪০ বছরের পর মেয়েদের শরীরে যে পরিবর্তন দেখতে পাওয়া যায় তা নিয়েও কথা বলেছেন স্বস্তিকা। মেয়েদের এই পরিবর্তনের বিষয়টি পোস্ট করে সামনে আনার জন্য অনেকেই তার প্রশংসা করছেন। এমনকি তিনি তার ছোট্ট ঝুড়িটি প্রশংসা করতেও পিছপা হননি।তিনি বলেন, প্রায় দীর্ঘ ১৫ বছর পর যখন চুল একটু বড় হয় আর ঝুটি বাঁধা যায় সেটা বেশ আনন্দের। তাই আমি আমার এই ছোট্ট ঝুটি খানা দেখিয়ে মজা পাচ্ছি।







