বিগত কয়েক দিন থেক উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছেই। এবার দক্ষিণবঙ্গের জেলাতেগুলিও বর্ষা ঢুকে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বর্ষা সক্রিয়ও হয়েছে দক্ষিণবঙ্গেও। আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। জার জেরে রয়েছে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, আজ বৃষ্টি হবে বীরভূম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি আজ হবে না। আগামী সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টিই চলবে। আগামী সাতদিন উত্তরের সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।







