আবহাওয়া

আজ কেমন থাকবে আবহাওয়া জানুন,,

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছারাছি, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিক। আজকে কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে তিলোত্তমায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে আজকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হতে চলেছে। পূর্বাভাস অনুযায়ী, আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। এছাড়া আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া আজ মূলত শুষ্কই থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া: আজ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই দার্জিলিংয়েও হবে বৃষ্টি। এছাড়া উত্তরের কোনও জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.