রাজ্য

ফের গুলিবিদ্ধ হয়ে আহত এক সোনা ব্যাবসায়ী !

নিজস্ব সংবাদদাতা: ফের চললো গুলি। গুলিবিদ্ধ শক্তিগড়ের এক সোনা ব্যাবসায়ী। ঘটনাটি ঘটে আজ সকাল ১১ টায়। আশেপাশের দোকানিরা জল্পনা জুয়েলার্স এর মালিক সদীপ দাসকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তার পেটে একটা গুলি লেগেছে বলে খবর হাসপাতাল সূত্রে।

পূর্ব বর্ধমানে জাতীয় সড়কের পাশেই আহত ব্যক্তির সোনার দোকান। সবে দোকান খুলেছিলেন তিনি। জানা গেছে, বেলা ১১ টা নাগাদ ক্রেতা হিসেবেই আসেন দুই ব্যাক্তি । জিনিস দেখাতে গিয়েই ঘটে বিপত্তি। সোনার জিনিসে ভর্তি ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে চায় দুষ্কৃতীরা। সুদীপ সেই মুহূর্তে তাদের আটকানোর জন্য জাপটে ধরে। ধরা পড়ে যাবার ভয়ে তারা ওই দোকানির পেটে গুলি চালিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। কিছুক্ষন পর ঘটনাস্থলে আশেপাশের দোকানিরা এসে আহত ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জিজ্ঞাসাবাদে এক দোকানি বলেন, ‘ গুলির আওয়াজ পেয়েই আমি ছুটে আসি কিন্তু ওই দুষ্কৃতীরা মাথায় বন্দুক তাক করে ভয় দেখায় আমাকে ‘। গুলি চালিয়ে তারা বাইক নিয়ে মেন বর্ধমানের দিকে পালিয়ে যায়। ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি। তদন্ত এখনও চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহে তৎপর পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.