‘শিক্ষকদের চাকরি খাচ্ছে সিপিএম’, বিধানসভায় বিস্ফোরক আক্রমণে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজনীতি করতে গিয়ে শিক্ষকদের চাকরি খাচ্ছে সিপিএম। রাম-বাম-শ্যাম এক হয়ে গেছে। চাকরি দিতে গেলে কোর্টে চলে যাচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে। আইন মেনেই চাকরি দেব, কেউ আটকাতে পারবে না’, চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, ডিভিশন বেঞ্চে গিয়েও চাকরি যাওয়া আটকানো যায়নি। নবম-দশমের ৬১৮ জনের চাকরির সুপারিশ বাতিল করে দেয় স্কুল সার্ভিস কমিশন। এসএসসি নিয়োগ বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে লেখা হয়, ভুল করে নিয়োগ হয়ে যায়।
সেদিন হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, নবম-দশমের নিয়োগের ক্ষেত্রে ওএমআর কারচুপির যে অভিযোগ উঠেছে, তাতে আদালত চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। স্কুল সার্ভিস কমিশনও মেনে নিয়েছে যে, ওএমআর-এর প্রাপ্ত নম্বর আর তাদের সার্ভারের নম্বরের মধ্যে পার্থক্য বিস্তর। কমিশন তালিকাও প্রকাশ করেছে, তাই স্থগিতাদেশ দেওয়া হবে না। সব পক্ষের বক্তব্য শোনা হয়। এখন যার জেরে তোলপার রাজ্য রাজনীতি।






