Uncategorizedজেলা

আগুনে পুড়ে ভস্মিভূত মাটির বাড়ি! ক্ষতির মুখে পরিবার

মঙ্গলবার রাতের অন্ধকারে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায় একটি মাটির বাড়ি। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের, আড়িন গ্রামে। মাটির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন আড়িন গ্রামের একটি পরিবার।

জানা গেছে মঙ্গলবার রাত্রি ১০ঃ৩০ মিনিট নাগাদ খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলেন বাড়ির মালিক কাশীনাথ সই, আর ঠিক সেই সময় হঠাৎ আগুন লেগে যায় তার মাটির বাড়িতে, এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। প্রতিবেশীদের নজরে আসতে একে একে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আগুন নেভানোর চেষ্টা করেন গ্রামবাসীরা। এমনকি পার্শ্ববর্তী একটি ছাদের জলের ট্যাঙ্ক থেকেও জল দেওয়া হয় আগুনকে লক্ষ্য করে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় প্রভূত ক্ষতি হয় বাড়ির মালিকের। আগুনে পুড়ে ছাই হয়ে যায়, বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র সহ বহু খাদ্যশস্য এবং বেশকিছু নথিপত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.