জেলা

অবসরপ্রাপ্ত অধ্যাপকের ছিনতাই হয়ে যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল শান্তিপুর থানার পুলিশ, খুশি অধ্যাপক

এক অধ্যাপকের কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ছিনতাই হয়ে যাওয়ার পর পাঁচ দিনের মধ্যে কুলকিনারা খুঁজে বের করল নদীয়ার শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৫ হাজার ২০০ টাকা, যদিও তাকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য আরো সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার অবসরপ্রাপ্ত অধ্যাপক কে থানায় ডেকে তার হাতে টাকা তুলে দিলেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা।

উল্লেখ্য, গত ৪ তারিখ দুপুরবেলায় নদীয়ার শান্তিপুর ডাকঘর মোর সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলেছিলেন ওই অধ্যাপক, এরপর রাস্তায় বেরোতেই একটি কালো মোটরবাইক নিয়ে দুই যুবক অধ্যাপকের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়, এরপরেই হতাশ হয়ে পড়েন অধ্যাপক অতীন্দ্রনাথ ভট্টাচার্য। সাথে সাথেই শান্তিপুর থানা দারস্থ হয়ে ঘটনা পুলিশকে জানান তিনি, এরপর দ্রুত তদন্তে নামে পুলিশ। যদিও চার দিনের মাথায় অভিযুক্ত বকতিয়ার উদ্দিন মণ্ডল কে গ্রেফতার করে পুলিশ। জানা যায় ধৃতের বাড়ি নদীয়ার চাপরা থানা এলাকায়, আজ ছিনতাই হয়ে যাওয়া টাকার মধ্যে ৩৫ হাজার ২০০ টাকা হাতে পাওয়াতে বেজায় খুশি অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি বলেন, তিনি ভাবতেই পারেননি তার এই টাকা ফেরত পাবেন। পুলিশের ভূমিকা নিয়ে তিনি যথেষ্টই প্রশংসা করেছেন। তিনি বলেন, তার হাতে অনেক ছাত্রয় আজ আইপিএস কেউ আবার আইএস হয়েছে, পুলিশের প্রতি তার আগাগোরাই সম্মান রয়েছে, এত তাড়াতাড়ি পুলিশ স্কুল কিনারা খুঁজে বের করাতে তিনি শান্তিপুর থানা পুলিশকে জানিয়েছেন কুর্নিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.