জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র, যা নভোমণ্ডলে বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা করা হয়। শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, আমাদের হাতের রেখাগুলি আমাদের দীর্ঘ জীবন, রোগ-ভোগ, বৈবাহিক সম্পর্ক, অর্থলাভ ও ব্যয়, অর্থনৈতিক উন্নতি এসব বিষয়েও আগাম ধারণা দিতে সক্ষম।
আপনার হাতের রেখা দেখে কিভাবে বুঝবেন আপনার জীবনের অর্থনৈতিক উন্নতি বা অবনতি সম্পর্কে?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের হাতের তালুতে মোট ৪টি প্রধান রেখা থাকে। জীবন রেখা, ভাগ্য রেখা, হৃদয় রেখা এবং বিবাহ রেখা। এর মধ্যে হৃদয় রেখা আপনার আর্থিক জীবন সম্পর্কে অনেকরকম তথ্য দেয়। আপনার হৃদয় রেখাতে যদি ‘V’ আকারের চিহ্ন থাকে তাহলে এর অর্থ হল, আপনি অর্থনৈতিক ভাবে ভাগ্যবান। আপনার ধনসম্পত্তির কখনই অভাব হবে না।
জ্যোতিষশাস্ত্রে, এই বিশেষ চিহ্নটিকে ভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। অনেকেই বিশ্বাস করেন, এই ধরনের ব্যক্তিদের যদি বর্তমানে অর্থসংক্রান্ত সমস্যা হয়েও থাকে, তবে ভবিষ্যতে তাঁদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটবে।







