ভারতে বিমানযাত্রার জন্য নতুন হ্যান্ডব্যাগ পলিসি ঘোষণা করেছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে। এই নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের শুধুমাত্র একটি হ্যান্ডব্যাগ নিয়ে বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে, যা অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক উড়ানের জন্য প্রযোজ্য। একাধিক হ্যান্ডব্যাগ থাকলে সেগুলি চেক ইন প্রক্রিয়ার অন্তর্গত হবে।
ইকোনমি বা প্রিমিয়াম ক্লাস এর জন্য সর্বোচ্চ ৭ কেজি ও
ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাস এর জন্য সর্বোচ্চ ১০ কেজি ওজনের হ্যান্ডব্যাগ নিতে পারবে।
হ্যান্ডব্যাগের সর্বাধিক আকার, উচ্চতা ৫৫ সেন্টিমিটার, দৈর্ঘ্য ৪০ সেন্টিমিটার, প্রস্থ ২০ সেন্টিমিটার হতে হবে।
যাত্রীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে,
২ মে, ২০২৪-এর আগে যারা টিকিট কেটেছে সেসব যাত্রীরা কিছু অতিরিক্ত ওজন নিয়ে যেতে পারবেন। ইকোনমি ক্লাস ৮ কেজি, প্রিমিয়াম ক্লাস ১০ কেজি,
বিজনেস ক্লাস ১২ কেজি ওজনের ব্যাগ নিয়ে যাওয়া যাবে।
ইন্ডিগো বিমান সংস্থা ৭ কেজি হ্যান্ডব্যাগের সাথে ৩ কেজি ওজনের ছোট ল্যাপটপ ব্যাগ বা লেডিস পার্সের অনুমতি দেয়।
এই নতুন নিয়ম সম্পর্কে অবগত না থাকলে, যাত্রীরা বিমানবন্দরে অস্বস্তিতে পড়তে পারেন।







