এবার সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! বাংলায় বাড়তে চলেছে সবরকমের মদের দাম। উল্লেখ্য, এর পূর্বে বিয়ারের দাম বাড়িয়েও পরে অবশ্য কমানো হয়। কিন্ত এবার ফের দাম বাড়তে চলেছে।
কত মূল্যবৃদ্ধি ঘটতে পারে? আইএমএফএল ও ফরেন লিকারের দাম গড়ে ৫-৭% মতো বাড়তে পারে। দেশি মদ বা কান্ট্রি স্পিরিটের দাম বোতলে ৫ থেকে ১০ টাকা বাড়ার সম্ভাবনা।
প্রধানত দাম বাড়ার কারণ কী?
রাজ্য সরকারের আয়বৃদ্ধির লক্ষ্যেই মদের দাম বাড়ানোর এই পরিকল্পনা। কর্তৃপক্ষের দাবি, বাজারে মদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায়ের জন্য দাম বাড়ানোর সিদ্ধান্তগ্রহণ।
সুরার মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে নিয়মিত যারা মদ্যপান করেন তাদের ওপর। মদ বিক্রেতাদের মতে, দাম বৃদ্ধির ফলে তাদের ব্যবসায়িক দিক প্রভাবিত হতে পারে। বিশেষ করে গ্রামীণ ও নিম্নবিত্ত অঞ্চলে মদের চাহিদা কমতে পারে।







