দেশবিশ্ব

তিন দেশের বিদেশ সফরে মোদী , সোমবারই রওনা দিলেন দিল্লি থেকে

সোমবারই তিন দেশের বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন , দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সোমবার সকালে তিনি রওনা হয়েছেন রাজধানী থেকে । রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের আমন্ত্রণে , প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য জর্ডন । জর্ডনের পর , মোদী পৌঁছবেন ইথিওপিয়ায় । এবং সর্বশেষ গন্তব্য ওমান ।

ভারত-জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বর্ষে , মোদীর এই জর্ডন সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে , এই বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। সোমবার সফর শুরুর আগে , প্রধানমন্ত্রী বলেন , “আমি তিন দেশের সফরে জর্ডন, ইথিওপিয়া ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক এবং ওমান যাচ্ছি। এই তিনটি দেশের সঙ্গে ভারতের বহু প্রাচীন সভ্যতাগত সম্পর্ক রয়েছে। পাশাপাশি বিস্তৃত সমসাময়িক দ্বিপাক্ষিক সম্পর্কও রয়েছে।”

১৬ ডিসেম্বর , জর্ডন সফরের পর , মোদীর দ্বিতীয় গন্তব্য , আফ্রিকান দেশ ইথিওপিয়া । এটাই , প্রধানমন্ত্রীর প্রথম ইথিওপিয়া সফর । ইথিওপিয়ায় গিয়ে , সেখানকার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে , প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে বলে জানা গিয়েছে । আর এই সফর সম্পর্কে মোদী বলেন , “আমি ইথিওপিয়া ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকে আমার প্রথম সফরে যাব। আদ্দিস আবাবা আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরও। ২০২৩ সালে, ভারতের জি-২০ প্রেসিডেন্সির সময়, আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র স্থায়ী সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আদ্দিস আবাবায়, আমি ডঃ আবি আহমেদ আলীর সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাব।”

এবং তারপরেই শেষ গন্তব্য ওমানে , মোদী যাবেন ১৭ ডিসেম্বর । ওমান সফরে , শক্তি, কৃষি, প্রতিরক্ষা, প্রযুক্তি-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে , মোদী ও ওমানের সুলতান হাইথাম বিন তারিকের মধ্যে । ওমান সফর প্রসঙ্গে , মোদীর বক্তব্য , “মাস্কাটে, আমি ওমানের সুলতানের সঙ্গে আলোচনা করব। আমাদের কৌশলগত সাহাজ্যের পাশাপাশি আমাদের শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করা হবে। আমি ওমানের প্রবাসী ভারতীয় একটি সমাবেশে ভাষণ দেব।” এবং এই তিন দেশের সফর শেষ করে ১৮ ডিসেম্বর , ভারতে ফিরবেন প্রধানমন্ত্রী মোদী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.