কুয়ো থেকে উদ্ধার হল দুই নাবালকের মৃতদেহ। দুই নাবালকের বয়স ৫ ও ৩। গতকাল ঘটনাটি ঘটেছে ওড়িশার ধেনকানাল জেলায়। মৃত ছেলে দুটির বাবার থেকে জানা গেছে, গতকাল ছেলে মেয়ে দেরকে রেখে ধান খেতে গেছিল বাবা মা। সেই সময় খেলতে খেলতেই অসাবধানতায় কুয়োতে পড়ে যায় তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
মৃত ওই ২ নাবালকের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন ৪ ছেলে ১ মেয়ে কে রেখে ধানখেতে গিয়েছিল বাবা মা। বাড়িতে একাই ছিল তাদের ছেলেরা। তাদের অনুমান খেলতে খেলতেই অসাবধানতায় ২ জন কুয়েতে পড়ে যায়।ওই দুই মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।







