কথায় আছে মানুষ সর্বভুক প্রাণী। খবরের শিরোনামে এসেছে বহু মানুষ। কেও খায় কাঁচা সবজি, আবার কেও ইট খায়। তবে এবার যা তথ্য উঠে এলো তা শুনে হতবাক সবাই। খিদে পেলে খান নাকি বিদ্যুৎ। এই বিষ্ময় ব্যক্তির নাম নরেশ। সবাই তাকে দ্য হিউম্যান লাইট বাল্ব বলে ডাকেন।
বিষ্ময় ওই ব্যক্তি জানান তার খিদে পেলে খান বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ থেকেই তিনি শরীরে সঞ্চয় করে শক্তি। কিন্তু কিভাবে খান তিনি বিদ্যুৎ! উত্তরে তিনি জানান, ঘরের যে কোনো খোলা তার তিনি মুখে ভরে নেন। আর আধা ঘন্টার মধ্যেই তার পেট ভরে যায়।
তবে এর কোনো বৈজ্ঞানিক কারণ এখনো জানা যায়নি। হয়তো তার শরীর এমন ভাবেই গঠিত যেখানে শরীরের মধ্যে উচ্চ ভোল্টের কারেন্ট গেলেও কিছুই হয় না। তবে ছোটো থেকে না, বছর ছয় আগে ওই ব্যক্তি তার এই আশ্চর্য ক্ষমতা আবিষ্কার করেন।







