অফবিট

জানেন কেন হাত নেই জগন্নাথ দেবের

হিন্দুধর্মে অন্যতম জনপ্রিয় দেবতা জগন্নাথ। আমাদের দেশে উড়িষ্যার পুরী কিন্তু বিখ্যাত এই জগন্নাথ মন্দিরের জন্যই। কিন্তু হিন্দু ধর্মের প্রায় সব দেবতাদের হাত থাকলেও জগন্নাথ-বলরাম-সুভদ্রা এই দেবতাদের হাত নেই । কিন্তু জানেন কি জগন্নাথ-বলরাম-সুভদ্রার কেন হাত নেই।

হিন্দু ধর্মের অন্যান্য দেব-দেবীর মূর্তি বা প্রতিমার সঙ্গে জগন্নাথের বিগ্রহের বিশাল পার্থক্য রয়েছে। দেবতাদের বিগ্রহ সাধারণত সোনা, রুপো, তামা কিংবা বিভিন্নরকম ধাতু এমনকি মাটি দিয়েও তৈরি হয়। কিন্তু জগন্নাথের বিগ্রহ তৈরি হয় নিম কাঠ দিয়ে। মনে করা হয় জগন্নাথ ভগবান বিষ্ণুরই অন্য রূপ। পৌরাণিক কাহিনী অনুযায়ী, কলিঙ্গ রাজ্যের রাজা ইন্দ্রদ্যুম্ন তাঁর রাজ্যে একটি ভগবান বিষ্ণুর মন্দির বানাবেন ঠিক করলেন।কিন্তু মূর্তি বানানোর সময় রাজা সমস্যায় পড়লেন যে কেমন রূপ দেবেন তিনি বিগ্রহকে। এই সমস্যার কথা ব্রহ্মাদেবকে বলেন ইন্দ্রদ্যুম্ন।তখন ব্রহ্মাদেব রাজাকে পরামর্শ দেন যে ভগবান বিষ্ণুর ধ্যান করে জেনে নিতে যে কেমন হবে তাঁর বিগ্রহ।

গভীর ধ্যান করার পর স্বপ্নে ভগবান বিষ্ণু রাজাকে জানান যে, পুরীর কাছে একটি নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। সেই কাঠের টুকরো দিয়ে তাঁর বিগ্রহ তৈরি করতে হবে। স্বপ্নাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গায় দ্রুত গিয়ে দেখতে পান সত্যিই নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। তৎক্ষণাৎ কাঠের টুকরোটি তুলে নিয়ে এসে তিনি শিল্পীকে দিয়ে বিগ্রহ তৈরি করানোর কাজ শুরু করেন। কিন্তু যতবারই সেই শিল্পী কাঠের টুকরোটি কাটতে যাচ্ছেন, ততবারই সেটি ভেঙে যাওয়ায় চিন্তায় পড়ে যান রাজা। তখন বিশ্বকর্মা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলেন যে, তিনি যতক্ষণ কাজ করবেন,ততক্ষণ তাঁকে কোনওরকম বিরক্ত করা চলবে না। সেই শর্তে রাজা রাজি হয়ে যান। একটি বন্ধ ঘরের মধ্যে বিশ্বকর্মাও বিগ্রহ তৈরির কাজ শুরু করেন। দু- সপ্তাহ পরে হঠাৎ একদিন সেই বন্ধ ঘর থেকে কোনও আওয়াজ না আসায় রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী বলেন যে, তাঁদের এখনই ঘরে গিয়ে দেখা উচিৎ যে সব ঠিকঠাক আছে কিনা!

এদিকে রাজা ইন্দ্রদুম্নের ঘরে প্রবেশের কোনও ইচ্ছা না থাকলেও কোনও আওয়াজ না পাওয়ায় তিনি বেশ চিন্তায় পড়েন। তাই তাঁর কাছে ঘরে প্রবেশ করা ছাড়া আর কোনও উপায়ও ছিল না। অনিচ্ছা স্বত্ত্বেও তিনি ঘরে প্রবেশ করে দেখেন, সেখানে কোনও কারিগর নেই। শুধু অসম্পূর্ণ একটি বিগ্রহ রয়েছে। রাজা বিশ্বকর্মার আদেশ অমান্য করার জন্য অনুতাপ করেন। তখনই দৈববাণী হয়। সম্ভবত ভগবান বিষ্ণুই দৈববাণী করে বলেন, যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে, সেই বিগ্রহই যেন প্রতিষ্ঠা করা হয়। ভগবান বিষ্ণুর আদেশ মতো রাজা ইন্দ্রদুম্ন সেই বিগ্রহই প্রতিষ্ঠা করেন। তখন থেকেই জগন্নাথ-বলরাম-সুভদ্রার হাত-হীন অসম্পূর্ণ বিগ্রহের মাহাত্ম দেশ জুড়ে ছড়িয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.