বিভিন্ন উপকারী ফলের মধ্যে তেতুঁল অন্যতম ফল। তেতুঁলের মধ্যে রয়েছে একাধিক গুন। আমাদের সকলের পছন্দের খাবার হলো তেতুঁলের আচার। বিশেষ করে এর মধ্যে থাকা স্বাস্থ্যগুণ ও স্বাদের জন্য মেয়েদের এটা বেশি পছন্দ।
ব্রিটেনের একদল বিজ্ঞানীর মতে, তেতুঁলে একাধিক পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। যা রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।এছাড়াও ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে তেতুঁলের। যা আমাদের ত্বকের জন্য উপকারী।অনেকের মতে তেতুঁল রোজ খেলে ডায়াবেটিসে আক্রান্তের আশঙ্কা থাকেই না।
বিশেষজ্ঞদের মতে তেঁতুল কলেস্টেরল নিয়ন্ত্রণে অতুলনীয়। এমনকি এর ফলে হার্টের রোগের আশঙ্কা অনেক কমে যায়।মোট কথা, তেঁতুলের উপকারিতার কোনো শেষ নেই।







