রাজ্য

গতকালই বিদেশ পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদেশে আঁকলেন ছবি

গতকালই বিদেশ পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ সহ বিভিন্ন বৈঠকে অংশ নিতে ১২ দিনের জন্য দুবাই ও স্পেন সফরে গেলেন তিনি।

 

একটি বাণিজ্যিক সম্মেলনের জন্য মঙ্গলবার মুখ্যমন্ত্রী দুবাই পৌঁছান। সেখানে গিয়ে ক্যানভাসে একটি ছবি আঁকেন। নিচে নাম সই করে ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তা নিয়েই চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে।

 

ছবিতে দেখা যাচ্ছে, সাদা কাগজে রংবেরঙের ফুলের সমাহার। আর তার উপরে নীল আকাশের ছোঁয়া। ছবির নিচে নিজের নাম ও তারিখ সহ লিখেছেন W.B, India।

 

সূত্রের খবর, দুবাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্যিক সম্মেলনের পাশাপাশি প্রবাসীদের সঙ্গেও বৈঠকে বসবেন। এখন থেকে তিনি বুধবার মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.