দেশরাজনীতি

সেনার বীরত্বে তেরঙ্গা যাত্রা, বিশেষ কর্মসূচি বিজেপির

লোকসভায় , বিরোধীদের অপারেশন সিঁদুর নিয়ে কড়া জবাব দেওয়ার পাশাপাশি , সেনার বীরত্বের জয় গাঁথার কথাও বলেছে বিজেপি সরকার। এবার বিজেপির সিদ্ধান্ত গোটা দেশের সামনে তুলে ধরা হবে সেই বীরত্বের জয়গান । দেশব্যাপী তেরঙ্গা যাত্রার কথা ঘোষণা গেরুয়া শিবিরের। এই তেরঙ্গা যাত্রায় সেনার সাফল্যের কথা তুলে ধরা হবে । পাশাপাশি সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীদের বার্তাও তুলে ধরা হবে দেশ বাসীর সামনে। জানা গিয়েছে , বিজেপির মণ্ডলস্তর থেকে শীর্ষ স্তর পর্যন্ত সর্বত্র এই তেরঙ্গা যাত্রা চলবে আগামী ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ।

বিজেপির তরফে খবর, এই তেরঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য হল , দেশরক্ষায় প্রাণ বলিদান দেওয়া শহিদদের প্রতি শ্রদ্ধা ও বীর জওয়ানদের প্রতি সম্মান জ্ঞাপন। দেশব্যাপী প্রতিটা শহর এবং গ্রামে , জাতীয় পতাকা হাতে মিছিল বের করা হবে এই তেরঙ্গা কর্মসূচিতে। হাতে জাতীয় পতাকার পাশাপাশি দেশের প্রতিরক্ষা সরঞ্জামের প্রশংসা করে লেখা বিভিন্ন প্ল্যাকার্ডও থাকবে এই অভিযানে।

পাশাপাশি জানা গিয়েছে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের প্রতিটি বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তেরঙ্গা উত্তোলন করা হবে। উল্লেখ্য , এসবের মাঝে দেশভাগের দুঃখ স্মরণ করে, ১৪ আগস্ট গেরুয়া শিবিরের তরফে বের করা হবে নীরব শোভাযাত্রাও। সূত্রের খবর , এই কর্মসূচি যাতে গোটা দেশে ঠিক করে পালন করা হয় , তার জন্য দায়িত্ব পেয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনশল। এক্ষেত্রে প্রতিটি রাজ্যে একজন আহ্বায়ক এবং তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে সুনীল বনশলের নেতৃত্বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.