আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে। আমেরিকার তদন্তকারী সংস্থাগুলি জালিয়াতি , দুর্নীতি , ঘুষ দেওয়ার মারাত্মক অভিযোগ এনেছে তার বিরুদ্ধে। এই বিষয়টি সামনে আসতেই , আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ার , ভারতের রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক , LIC এর শেয়ারে পতন দেখা দিয়েছে।
সাম্প্রতিক পরিসংখ্যানের ভিত্তিতে , আদানি গোষ্ঠীর সাতটি সংস্থায় , ভারতীয় জীবনবিমা সংস্থা LIC এর বিনিয়োগ রয়েছে । ২০২২ সালের নিরিখে , প্রায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি টাকার শেয়ার কেনা রয়েছে LIC এর । অর্থাৎ আদানি গোষ্ঠীর শেয়ার পতনের পর বৃহস্পতিবার একদিনে LIC-র প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে । এমন পরিস্থিতিতে, অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা , আদানি গোষ্ঠীর পতন মানে , মধ্যবিত্তদের ভরসা LIC এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও পতন । অর্থাৎ আদানি গোষ্ঠীর পতন হলে , সর্বস্বান্ত হতে পারেন মধ্যবিত্ত সাধারণ মানুষও ।
গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগের ফলে , ধাক্কা লেগেছে একাধিক রাষ্ট্রায়াত্ত ব্যাংকেও । যার ফলে , ব্যাংক গুলির শেয়ারের গ্রাফও নিচের দিকে নেমেছে । গৌতম আদানির সংস্থা যে রাষ্ট্রায়াত্ত ব্যাংক গুলি থেকে ঋণ নিয়েছে , তা হলো – State Bank of India , Union Bank of India , IDBI Bank , REC , ICICI, Axis Bank , Yes Bank , IndusInd Bank , IDFC First Bank , Bank of India ও RBL Bank । ফলে আদানি গ্রুপ ডুবলে , সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হবে , তা স্বাভাবিক ।







