অফবিট

আবার মন্দিরের গর্ভগৃহে ফিরলেন মা তারা ! কোথায় ছিলেন মা তারা ? জানুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা : টানা পাঁচ দিন পর তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ফিরলেন মা তারা।এতদিন তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহে চলছিল সংস্কারের কাজ। তার জন্য গর্ভগৃহ থেকে মায়ের মূর্তি বের করে রাখা হয়েছিল তারাপীঠের মূল মন্দিরের সংলগ্ন শিব মন্দির চত্বরে। এরপর বৃহস্পতিবারই মধ্যরাতে আবার গর্ভগৃহে নিয়ে আসা হয় মায়ের মূর্তি।

প্রসঙ্গত, দিন কয়েক আগে মন্দিরের গর্ভগৃহের সংস্কারের জন্য স্থানান্তরিত করা হয়েছিল তারাপীঠের তারা মায়ের মূর্তি। তারাপীঠের ভৈরবের মন্দিরে স্থানান্তরিত করা হয়েছিল মাকে। মন্দির কমিটির তরফে খবর, গর্ভগৃহ ও বেদি সংস্কারের পাশাপাশি মন্দিরে রঙও করা হবে। ফলে স্থানান্তরিত করা হল তারা মায়ের মূর্তি। করোনার সময় গর্ভগৃহ সংস্কার করা যায়নি। তাই এবার গর্ভগৃহ ও বেদি সংস্কার করা হচ্ছে। উল্লেখ্য ‘তারামা’কে মূল মন্দিরে প্রতিষ্ঠিত করার পর আজ সকাল থেকে গর্ভগৃহে মায়ের পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা।

শত বছরের পুরনো বিশ্বাস, এই মন্দিরে প্রার্থনা করে কোনও ভক্ত খালি হাতে ফেরে না। আদ্যাশক্তির মহাপীঠ বলে পরিচিত এই মন্দির, হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। বলা হয়, তুমি যদি সত্‍ হও, তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মাচরণই করো না কেন, মা তারার আর্শীবাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে। তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.