বিনোদন

‘অনুমতি না নিয়েই গান ব্যবহার? অভিযোগ ‘গদর এক প্রেম কথা’-র সুরকারের !

নিজস্ব সংবাদদাতা: ‘ গদর- এক প্রেম কথা ‘ ছবিটি মুক্তি পায় ২০০১ সালে। ছবির সুরকার ছিলেন উত্তম সিং। গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘ গদর ২ ‘। এই ছবিতেও তার সঙ্গীত ব্যাবহার করা হয়েছে। সুরকারের অভিযোগ, নতুন সিনেমায় তার গানের ব্যাবহার করা হয়েছে কিন্তু তাকে এই ব্যাপারে ছবি নির্মাতার তরফে কিছুই জানানো হয়নি।

গদারের প্রথম পর্বের ছবিটি বক্সঅফিসে সুপারহিট হয়েছিল। এই ছবির গানগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বলতে গেলে এবারও মূলত গানের জন্যই ‘ গদর ২ ‘সাফল্যের আশমান ছুঁয়েছে। সিনেমা তৈরি করা নেহাতই কম বড়ো কাজ না। একজন নির্মাতাকে খেয়াল রাখতে হয় সবদিকে। বহু দায়িত্ব তার। তবে দায়িত্ব পালনে সে একজায়গায় ভুল করে ফেলে। গদারের দ্বিতীয় ভাগেত আগের ছবির গান ব্যাবহার করা হয়। কিন্তু এই গানগুলির জন্য সুরকারের কাছ থেকে তিনি কোনো অনুমতি নেননি তিনি। ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন সুরকার উত্তম। তিনি বলেন, ‘ একবারও প্রয়োজন মনে করলো না আমাকে জানানোর?’

গতবার ‘ গদর- এক প্রেম কথা ‘ ছবিটি ১০০ কোটি টাকা আয় করেছিলো। এদিকে ‘ গদর ২ ‘ দুই সপ্তাহ পর করে ফেলেছে। এই কম সময়ের মধ্যে ছবিটি ৪১৮ কোটি টাকার ব্যাবসা করে। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহেই তা ৫০০ কোটির গণ্ডি পার করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.