বিনোদন

হরগৌরী পাইস হোটেলে ‘ এবার পিরিয়ড নিয়ে বার্তা , ধন্য ধন্য করছে নেটিজেনরা

স্যানিটারি ন্যাপকিন (Sanitary Napkins) বা পিরিয়ড (Period) নিয়ে আজও ছুত্‍মার্গের কোনো শেষ নেই। আজকের দিনে দাঁড়িয়েও কোন দোকান থেকে স্যানিটার ন্যাপকিন কিনতে গেলে তা কখনো কাগজে অথবা কালো প্লাস্টিকে দেয়। তবে পিরিয়ডের মত একটা স্বাভাবিক বিষয় নিয়ে সকলের এত অস্বস্তি কেন তার কোন উত্তর এখনো মেলে নি। এবার এই বিষয়টিকে নিয়ে সম্পূর্ণ হাইলাইট করল স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)।

আজকে দিনে দাড়িয়ে অনেক বাড়িতে পিরিয়ড হলে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না এমনকি তাদের পুজোও দিতে বারণ করা হয়। এমন কিছু বাড়ি আছে যে পিরিয়ড শব্দটি পুরুষদের সামনে উচ্চারণ করা মানা। তবে এইসব ধ্যানধারণা ভাঙ্গার জন্য স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। একটি সামাজিক বার্তা নিয়ে এলো।

এখানে দেখানো হয় শঙ্করের দাদা পারিবারিক খরচার বিষয়ে জানতে চায়। তিনি এটাও জানতে চান যে তার অবর্তমানে সংসারে এত বাড়তি খরচ কিসে হয়েছে ? এইসব বাড়ির মেয়ে বউরা ভয়ে তাদের হাত খরচা চায়না।তবে ঐশানী তো মুখ বন্ধ করে থাকার মতো মেয়ে নয়। সে সরাসরি বলে পরিবারের মেয়েদের হাত খরচের প্রয়োজন হয়।

কারণে ঐশানী বলেন, সে পিরিয়ডের জন্য মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হয়। এই কথা শুনে পরিবারের লোকজন এমন ভাব করলো যেন পরিবারের মাঝে বোমা পড়েছে। শঙ্করের দাদা সহ বাড়ির মেয়েরাও কানে হাত চাপা দেয়। তবে সেসবকে তোয়াক্কা না করে ঐশানী বলে ওঠে, ‘এটা তো লজ্জার কোনও বিষয় নয়। মেয়েরা রজঃস্বলা হয় বলেই নতুন প্রাণের জন্ম হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.