হৃতিক রোশনের সিনেমা মানেই দর্শকমহলে তৈরি হয় উত্তেজনা। মানুষের মধ্যে সেই একই উদ্দীপনা এখনো দেখা যায়। টাইগার শ্রফ আর হৃত্বিক রোশন অভিনীত ‘ওয়ার’ সিনেমা মানুষের মধ্যে বেশ প্রশংসিত হয়েছিল। এবার আসতে চলেছে সেই সিনেমার সিক্যুয়াল ‘ওয়ার ২’।
এখনো পর্যন্ত হৃতিক রোশনের নাচ ও অ্যাকশন দেখতে অপেক্ষায় থাকে দর্শক মন্ডল। এবার ফের বড় পর্দায় আসতে চলেছে স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা। বড় পর্দায় ওয়ার সিনেমা দেখার পর থেকে দর্শকমহল অপেক্ষায় ছিল তার সিক্যুয়াল ‘ওয়ার ২’ দেখার জন্য। অবশেষে মুক্তি পেতে চলেছে এই অপেক্ষাকৃত সিনেমা।
তবে ‘ওয়ার’ সিনেমাতে মুখ্য ভূমিকায় হৃত্বিক রোশনের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেতা টাইগার শ্রফকে। তবে সেই সিনেমাতেই দেখানো হয়েছিল টাইগার শ্রফের চরিত্রের মৃত্যু ঘটেছে। তাই দ্বিতীয় সিক্যুয়ালে স্বাভাবিকভাবেই নায়কের সঙ্গে তাকে দেখা যাবেনা। তাই এবার তার জায়গায় নায়কের সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরকে। এ সিনেমার পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অয়ন মুখোপাধ্যায়। যশ রাজ ফিল্মস প্রযোজনায়এই সিনেমা ২০২৫ সালের ১৪ই আগস্ট বড় পর্দায় আসতে চলেছে। এবার শুধু দেখার ‘ওয়ার’ সিনেমার মতো ‘ওয়ার ২’ সিনেমাও মানুষের মন জয় করতে পারে কিনা।







