জেলা

অভিশপ্ত বাজী কারখানায় মৃত বেড়ে ৯

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকার নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মোষপোলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জন। এরমধ্যে বাজি কারখানার বাড়ির মালিক সামসের আলি এবং বাজি কারখানার আরএক মালিক কেরামত আলি এবং তার ছেলের মৃত্যু হয়েছে।

আজ সকাল থেকে ফের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করলে বিক্ষিপ্তভাবে পাশের পুকুর এবং ধ্বংসাবশ্যের মধ্য থেকে বেশ কিছু মানুষের দেহাংশ উদ্ধার করে পুলিশ। বারাসাত হাসপাতালের পুলিশ মর্গে থাকা,

মৃতদের নাম যথাক্রমে
রনি শেখ(১৬),জিরাথ শেখ (৫০),কলেজ সেখ(৪৫),আজাদ শেখ(১৯),মাসুম শেখ( ১৮) এই ৫ জন মুর্শিদাবাদ জেলার সুতি থানার অরঙ্গাবাদ এলাকার বাসিন্দা। বাকি কারামত আলি(৪৫),রবিউল আলি (২২),সামসের আলি(৫২) হলো দত্তপুকুরের রস ফলের বাসিন্দা। বাকী আর একটি মৃতদেহ সাহাবাজ আলমের(২৪) সে
ঝাড়খন্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা ও ঝাড়খণ্ড থেকে প্রায় ১০ জনের একটি দল এসেছিল যাঁরা প্রত্যেকেই অভিশপ্ত বেআইনি বাজী কারখানায় কর্মরত ছিল। শুধু বাজী নয় বাজীর পাশাপাশি বোমা তৈরির কাজ ও করত। এদিকে এই বেআইনি বাজী কারখানায় বিস্ফোরণের ঘটনায় কেরামত আলীর এক ব্যবসায়িক সহযোগী সফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে । আজ তাকে বারাসাত আদালতে হাজির করা হচ্ছে। অন্য দিকে বিজেপি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি বিজেপির প্রতিনিধি দল ঘটনাস্থলে আসার কথা। ইতিমধ্যেই এই বিস্ফোরণের ঘটনার এনআইএ তদন্তর দাবি উঠেছে রাজ্য সরকার বিরোধী সমস্ত দলগুলির পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.