বিনোদন

মা-ছেলের আদুরে পোস্ট, রাখির আগের দিন ছেলেকে বিশেষভাবে সাজালেন অভিনেত্রী ! জানেন তিনি কে ?

নিজস্ব সংবাদদাতা : পোস্ট হল মা-ছেলের আদুরে ছবি, রাখির আগের দিন ছেলেকে বিশেষভাবে সাজালেন অভিনেত্রী।
যার কথা বলছি তিনি ছোট পর্দার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র
যাকে বর্তমানে সবাই লাবণ্য সেনগুপ্ত হিসাবে চেনেন । ছেলের পরনে তার ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবি, সঙ্গে লাল রঙের নেহেরু কোট। সেজেগুজে মায়ের কোলে বসে রিয়ান। ছেলের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বর্তমানে রূপাঞ্জনা মিত্র ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছেন। টিআরপি তালিকায় যা রয়েছে এক নম্বরে। প্রতি দিন ১৪ ঘণ্টা শুটিংয়ের মাঝেও ছেলের জন্য রূপাঞ্জনার অঢেল সময়। তার পড়াশোনা, স্কুলে যাওয়া সবটাই দক্ষতার সঙ্গে সামলান অভিনেত্রী। তাই ছেলের সব আবদারও তার মায়ের কাছেই। তেমনই আরও এক আবদার করে বসল সে।

আগামী ৩০ অগস্ট রাখিপূর্ণিমা। ওই দিন অনেক স্কুলেই ছুটি থাকে। এ দিকে এই বিশেষ দিনে উদ্‌যাপন না করলে কি আর ভাল লাগে? সেই মতো রাখির আগের দিনই তৈরি হয়ে রিয়ানকে স্কুলে পাঠালেন রূপাঞ্জনা। সেই সঙ্গে করলেন ছেলের সঙ্গে একটি মিষ্টি পোস্ট। ছবিতে দেখা যাচ্ছে রিয়ান তার মায়ের সঙ্গে খুনসুটিতে মেতেছে। সেই পোস্টে আদর করে লেখা, “স্কুলে আজ পড়াশোনার সঙ্গে হবে রাখি উৎসব উদ্‌যাপন। তাই আমি ভোরবেলা উঠে তৈরি হয়ে গিয়েছি। মায়ের কোলে বসে আমরা আদর আর আহ্লাদ করে স্কুলে পৌঁছে গিয়েছি| কী মজা আজ স্কুলের কয়েক জন দিদি আমায় রাখি পরাবে। আমি তাদের স্কুল ক্যান্টিনে খাওয়াব। ছবি তুলে দিয়েছে মা। সবার মঙ্গল হোক। ইতি রিয়ান।”

কাজের বাইরে ছেলেকে নিয়েই রূপাঞ্জনার জীবন। কয়েক মাস আগেই দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে পাহাড়ের কোলে আংটি বদল পর্ব সারেন অভিনেত্রী।স্বভাবতই এই নতুন সংসার নিয়ে খুবই খুশি অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.