সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ড এবং তাদের প্রেম, ছাড়া ভাবাই যায়না “পবিত্র রিস্তা”। শুধু পর্দায় নয়, সুশান্ত অঙ্কিতার প্রেম বাস্তবেও ঠিক ততটাই অনুপ্রেরণার যতটা ছবির পর্দায়। তবে সুশান্ত-অঙ্কিতার বিচ্ছেদ মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা।
পুরো দুনিয়া সাক্ষী রয়েছে যে, সুশান্তের মৃত্যর পর কতটা ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। বিয়ে করে সুখে সংসার করছেন ঠিকই, তবে প্রাক্তনকে কি মনে নেই তার? সম্প্রতি এ প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি।
অঙ্কিতা ও সুশান্তের জনপ্রিয় শো “পবিত্র রিস্তা” ১৪ বছর পূর্ণ করেছে। অঙ্কিতা, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে তার বিভিন্ন ছবির কোলাজ, তবে তাতে দেখা যায়নি সুশান্তকে। ভিডিও প্রকাশিত হতেই ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী। “এতো সহজেই ভুলে গেলেন?” এধরণের প্রশ্নের মুখে তিনি।
১৪i জুন, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে যে অঙ্কিতা বিধ্বস্ত হয়েছিল৷ তিনি ভিকির প্রতি তার ভালবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন একটি দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্ট।







