অফবিট

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় দুধ-রসুনের কামাল !

নিজস্ব সংবাদদাতা : আমরা সবাই জানি দুধ সুষম খাদ্য ও সেই সঙ্গে পুষ্টিগুণে ভরপুর আর রসুন অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। দুটোই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। রসুন ব্যাকটেরিয়া রোধক ও প্রদাহরোধী উপাদান হিসেবে বিশেষ ভূমিকা পালন করে।যদিও রসুন ব্যবহার হয়ে থাকে শুধুমাত্র মশলা হিসেবে, তারপরও দুধ-রসুনের মিশ্রণ অনেক কঠিন রোগ থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করে ।

তবে দুধ-রসুন খাওয়ার সময় অবশ্যই কিছু নিয়ম মানতে হবে, তা না হলে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মিশ্রণ তৈরির জন্য কয়েকটি পদ্ধতি অনুসরণ করা উচিত।

মিশ্রণ তৈরি পদ্ধতি : প্রথমে একটি পাত্রে দুধ ও জল মিশিয়ে নিতে হবে। তারপর রসুন দিয়ে মিশ্রণটি ফুটিয়ে নিতে হবে । দুধ ভালো ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। এরপর স্বাদমতো চিনি মিশিয়ে নিন। তারপর ঈষদুষ্ণ অবস্থায় সেটি পান করুন।

এবার দুধ-রসুনের মিশ্রণ পানের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক –
১. এই মিশ্রণে ঘুমের সমস্যা দূর হয়।
২. ঠাণ্ডা-কাশি কমাতে অনেক উপকারী এই পানীয়।
৩. রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।
৪. প্রজনন ক্ষমতা বাড়াতে উপকারী এই মিশ্রণ।
৫. শরীরের বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায়। পাশাপাশি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে।
৬. আরথ্রাইটিসের সমস্যা কমে যায় অনেকটা।
৭. নিয়মিত এই মিশ্রণ খেলে অ্যাজমা প্রতিরোধে কাজ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.