জেলা

সাড়ম্বরে পুলিশ দিবস পালন

নিজস্ব সংবাদদাতা : সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে মহা সমারোহে পালন করা হলো পুলিশ দিবস। জামালপুর থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং এর নেতৃত্বে একটি রনপা সহযোগে একটি পদ যাত্রার আয়োজন করা হয়। থানার সমস্ত পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার পা মেলান পদযাত্রায়। পদযাত্রা টি জামালপুর থানা থেকে জামালপুর বাসস্ট্যান্ড হয়ে জামালপুর বাজার ঘুরে থানায় শেষ হয়। মূলত সেফ ড্রাইভ সেভ লাইফের উপর মানুষকে সচেতন করতে এই পদযাত্রা করা হয়।পরবর্তীতে জামালপুর গার্লস হাই স্কুলে স্বয়ং সিদ্ধার পক্ষ থেকে বাল্য বিবাহ নিয়ে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। যার মধ্য দিয়ে সমাজে বাল্য বিবাহ রোধের বার্তা দেওয়া হয়।নাদনঘাট থানার পক্ষ থেকেও ভারপ্রাপ্ত আধিকারিক মিঠুন ঘোষের নেতৃত্বে পুলিশ দিবসের নানা অনুষ্ঠান করা হয়। সচেতনতা মূলক পদযাত্রা, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং শেষে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.