স্বাস্থ্য

এবার মুহূর্তের মধ্যে ক্যান্সার চিকিৎসা !

নিজস্ব সংবাদদাতা : এবার ন্যাশনাল হেল্থ সার্ভিস অ্যান্টি – ক্যান্সার ভ্যাকসিন বাজারে আনতে চলেছে। ব্রিটেনে তৈরি এই ওষুধটি ক্যান্সারের চিকিৎসার সময়কে ৭৬ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।

সূত্রের খবর, ইনজেকশনের মাধ্যমে এটি শরীরে প্রবেশ করাতে ৭ মিনিট সময় লাগবে। ন্যাশনাল হেল্থ সার্ভিস- এর বিবৃতিতে বলা হয়েছে, ক্যান্সার প্রতিরোধে ব্রিটেনে তৈরি এই ওষুধটি মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (MHRA) দ্বারা অনুমোদিত হয়েছে। তবে রোগীকে ইমিউনোথেরাপি, এটিজোলিজুমাব দিয়ে তারপর এই ইনজেকশন দেওয়া হবে।

বিজ্ঞানীদের মতে, প্রতিবছর বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এই মারনরোগের চিকিৎসায় বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। ফলত দীর্ঘ সময় ব্যয় হয়ে যায়। তবে এই ভ্যাকসিনটি ক্যান্সার চিকিৎসায় তিন – চতুর্থাংশ সময় কভার করে নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.