নিজস্ব সংবাদদাতা : বাড়ির সাজসজ্জায় ব্যবহৃত কোন মূর্তি, ছবি বা আসবাব রাখলে পরিবারের উন্নতি হতে পারে এ সবই বাস্তু শাস্ত্রের সাহায্যে জানা যায়। আমরা বাড়িতে যা-ই রাখি না-কেন, তার সঙ্গে বাস্তু শাস্ত্রের একটি গভীর সম্পর্ক থাকে।এই শাস্ত্র কিছু ধাতুর মূর্তির সাহায্যে পরিবারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ও সদস্যদের উন্নতির কথা বলে থাকে। এমনই একটি মূর্তি হল পিতলের সিংহ। বাস্তু অনুযায় পিতলের সিংহ আমাদের জীবনকে নানা ভাবে প্রভাবিত করতে পারে। বাস্তু শাস্ত্রে পিতলের সিংহের সঙ্গে জড়িত নিয়মগুলি জেনে নেওয়া যাক।
পিতলের সিংহে বৃহস্পতির বাস- পিতলের সিংহ রাখার একাধিক সুফল রয়েছে।এটি পিতলের তৈরি হওয়ায় এতে বৃহস্পতির বাস হয়। যে জাতকদের কোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল, তাঁরা নিজের বাড়িতে পিতলের সিংহের মূর্তি রাখুন। এর ফলে কোষ্ঠীতে উপস্থিত দোষ দূর হয় এবং ব্যক্তি সাফল্য লাভ করে।
বাড়িতে পিতলের সিংহ রাখার লাভ- বাস্তু শাস্ত্রে বাড়িতে পিতলের সিংহের মূর্তি রাখাকে শুভ মনে করা হয়। এর ফলে পরিবারের সদস্যদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এই মূর্তি বাড়িতে থাকলে সেই পরিবারের সদস্যদের কখনও অসাফল্যের মুখ দেখতে হয় না। কেরিয়ারের পাশাপাশি ব্যবসাতেও উন্নতি লাভ করা যায়।
উল্লেখ্য, পিতলের সিংহের মূর্তি আত্মবিশ্বাস বৃদ্ধি ও সাফল্যে সহায়ক। তাই এই মূর্তি সঠিক ভাবে রাখা অত্যন্ত জরুরি। তা না-হলে জীবন নানান সমস্যায় ঘিরে যেতে পারে। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সঠিক ভাবে ও সঠিক স্থানে রাখার জন্য বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।






