নিজস্ব সংবাদদাতা : সদ্যমাত্র হিন্দি সিনেমার দুনিয়াতে যশ দাশগুপ্ত। পা রেখেছেন। কিছু দিনের মধ্যে মুক্তি পাবে তার ছবি ‘ইয়ারিয়ান ২’। তবে বারবার বিপাকে পড়েছে ছবির ভবিষ্যত্। এই নিয়ে দুইবার এফআইআর করা হয়েছে ছবির বিরুদ্ধে। SGPC ওরফে শিরোমণী গুরুদদ্বার পরভন্ডক নামক একটি সংস্থা, এই সিনেমার বিরুদ্ধে অভিযোগ করেন ।
ভারতীয় দন্ডবিধির ২৯৫- এ ধারায় ছবিটির প্রযোজক ভূষণ কুমার, পরিচালক রাধিকা রাও, বিনয় সাপ্রু ও অভিনেতা মিজান জাফরির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
এ প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা ছিল “শিখ ধর্মের আবেগে আঘাত করেছে এই ছবির নির্মাতারা। ক্লিন শেভ এক অভিনেতা (মিজান জাফরি)কে ‘কিরপন’ ব্যবহার করতে দেখা গিয়েছে। ছবিতে হোক বা যেখানেই, শিখদের সংস্কৃতি, জীবনযাত্রা নিয়ে এ হেন ছেলেখেলা একেবারেই মেনে নেওয়া সম্ভব নয়। শিখদের বিশ্বাসকে অমর্যাদা করেছেন ওঁরা নিজেদের স্বার্থে। সরকারের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে যেন ওই সব দৃশ্যগুলি বাদ দেওয়া হয়। শুধু তাই নয়, নেটদুনিয়ায় যদি ওই দৃশ্য ঘুরে বেড়ায় তবে তাও যেন যে কোনও প্রকারে নামিয়ে নেওয়া হয়।”
এর আগেও শিখ তালমেল সংস্থা, এই কারণে নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। যদিও নির্মাতাদের দাবি, ছবিতে মিজানের হাতে যে জিনিসটি রয়েছে তা শিখদের আবেগে মাখা কিরপন নয়, তা আদপে খুকরি, যা মূলত নেপালিরা ব্যবহার করে থাকেন। তবে এই বিষয়ে শিখ ধর্মাবলম্বীদের নানা সংস্থা মানতে রাজি নন।







