বিনোদন

কিভাবে প্রিয়াঙ্কা তার বয়স ২৫ আটকে রেখেছেন জানেন ? জানুন তার রহস্য

নিজস্ব সংবাদদাতা : বলিউডের পর হলিউডে দিনের পর দিন দাপিয়ে বেড়াচ্ছে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের থেকে বয়সে ছোট নিক জোনাসকে বিয়ে করার জন্য, তার দাম্পত্যজীবন নিয়ে চর্চাটা একটু বেশিই হয়ে থাকে। বাদ পড়ে না তার পোশাক ও। মোট কথা, ফিটনেসসহ লাইফস্টাইলের প্রায় সবকিছু নিয়েই খবরের শিরনামে তিনি থাকেন।

যে বয়সে সাধারণত মা-কাকিমা হিসেবে পর্দায় দেখা যায়, সেই বয়সেও প্রিয়াঙ্কা হয়ে আছেন নায়িকা। ঊনচল্লিশের প্রিয়াঙ্কা, এখনো যেনো পঁচিশ বছর বয়সী রূপে রয়েছেন। কিন্তু সেটা কিভাবে সম্ভব ? তছাড়া প্রিয়াঙ্কা যদি এই বয়সে এসেও তারুণ্যে ঝলমল করেন, তাহলে আপনি কেন পারবেন না? তাইতো জানা জরুরি প্রিয়াঙ্কার ফিটনেস রহস্য!

তার ফিটনেসের পিছনে লুকিয়ে থাকা রহস্য ফাঁস করে দিলেন প্রিয়াঙ্কার ব্যক্তিগত রাঁধুনি। প্রিয়াঙ্কার ফিটনেস এর আসল রহস্য লুকিয়ে আছে ‘ প্রিয়াঙ্কা সালাদে ‘। ভালোবেসে তিনি এই খাবারের নামকরণ করেছেন। প্রতিদিন সকাল, দুপুর আর রাতের খাবারে এই পদ ছাড়া চলেই না প্রিয়াঙ্কার। তার সঙ্গে একদিন পরপর থাকে এক বাটি করে দানাশস্য।সেই সালাদে থাকে বাদাম, ফল, ফেনেল সিড, গাজর আর চিকেন।

স্বাস্থ্য বিষয় নিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে সঙ্গে তার স্বামী নিক জোনাসও যথেষ্ট সচেতন। স্ত্রীর ডায়েটের দিকেও কড়া নজর রাখেন নিক জোনাস। এমনি এমনি দেখতে এতো সুন্দর ! প্রিয়াঙ্কার প্রতিদিনের খাবারে যেন প্রচুর তাজা ফল থাকে সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দেওয়া আছে ব্যক্তিগত শেফকে।

আপনিও যদি এমন নির্মেদ থাকতে চান তাহলে মেপে মেপে খাওয়ার খান এবং খাবারে যোগ করতে পারেন প্রিয়াঙ্কার সেই বিশেষ সালাদ। তাহলে আপনিও পারবেন আপনার বয়সের কাটা উল্টো দিকে ঘোরাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.