খেলাধুলা

বাবা হলেন যশপ্রীত বুমরাহ ! দেশে ফিরলেন ভারতের ১ নম্বর পেস বোলার

নিজস্ব সংবাদদাতা : এশিয়া কাপের আসড় ছেড়ে দেশে ফিরে এলেন জশপ্রীত বুমরাহ। চোট ঠিক করে আয়ারল্যান্ডের সফরে ক্যামব্যাক করেন ভারতের ১ নম্বর পেস বোলার। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার মাঠেও খেলেন বুমরাহ। কিন্তু রবিবারই তিনি ফিরে আসেন মুম্বাই। আজকের নেপালের বিরুদ্ধে ম্যাচে তাকে পাশে পাবেনা রোহিত শর্মা। চোট – আঘাত সংক্রান্ত বা ফিটনেস সংক্রান্ত কোন কারণই নয়। তাঁর দেশে ফিরে আসার কারণ পরে সরকারি ভাবে জানানো হয়। আসলে জশপ্রীত বুমরাহ স্ত্রী সঞ্জনা গণেশন গর্ভবতী প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরে আসেন এই কিংবদন্তি পেস বোলার জশপ্রীত বুমরাহ। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পরেই দেশের দিকে রওনা দেন বুমরাহ।

এদিন সকালে জানান তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। বুমরাহ তার ছেলের অঙ্গদ। সোমবার সকালে একটি পোস্ট করেন বুমরাহ তার শিরোনামে লেখেন – আমাদের ছোট পরিবার একটু বেড়ে গেল। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খুশি হয়েছি। আজ সকালে আমাদের ছেলে অঙ্গদ যশপ্রীত বুমরাহ পৃথিবীর আলো দেখল। আমারা দুই জন অত্যন্ত খুশি। জীবনের এই নতুন অধ্যায়ের জন্য আর তর সইছে না। বুমরাহ এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব ও রোহিত শর্মার স্ত্রী রিতিকা। কিন্তু এক মজার মন্তব্য করেন দীনেশ কার্তিক। তিনি লিখেছেন তোমাদের দু জনকেই অনেক শুভেচ্ছা। এ বার শুধু ইয়র্কার নয় ডাইপার বদলানোর ব্যাপারেও নিখুঁত হতে হবে।

তবে রবিবার রাতে বোর্ডের থেকে স্পেশাল অনুমতি নিয়ে তিনি দেশে ফেরেন কিন্তু বোর্ডের তরফ থেকে কোন ঘোষণা হয়না। শুধু সোমবার নেপালের বিরুদ্ধে ম্যাচটি খেলবেন না। কিন্তু সুপার ফোরের ম্যাচে তিনি ফিরছেন। গত বছর চোট কারণে খেলতে পারেননি। চোট সারিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি খেলেন ও সিরিজ সেরাও হয়েছিলেন বুমরাহ। পাকিস্তানের বিরুদ্ধে বল করার সুযোগ পাননি তিনি। নেপালের বিরুদ্ধে পাশে পাওয়া যাবে না বুমরাহ কে কিন্তু যদি সুপার ফোরে ভারত নিজের জায়গা করতে পারে তাহলে আবার মাঠে বল করার সুযোগ পাবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.