নিজস্ব সংবাদদাতা : অনেক সময় এমন হয় যে আমরা তাদের সামনাসামনি না দেখতে পারলেও তার গলারকন্ঠটা আমাদের কাছে খুবই পরিচিত। সেলিব্রিটি, রাজনীতিবিদ, তারকা এবং ক্রীড়া ব্যক্তিত্ব সে যেই হোক না কেন।এমন একজনের কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। ইসরো বিজ্ঞানী ভালরমাথি, যিনি ভারতের চাঁদ মিশনে অর্থাত্ চন্দ্রযান-৩-এ মিশন লঞ্চ এ তার অনন্য কণ্ঠে ঘোষণা করতে শোনা যায়। তিনি কার্ডিয়াক অ্যারেস্ট/হার্ট অ্যাটাকের কারণে রবিবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন।
ইসরো (ISRO)-এর প্রাক-লঞ্চ কাউন্টডাউন ঘোষণাগুলির পিছনে কণ্ঠস্বর ছিল ভালরামাথির। তিনি সর্বশেষ ঘোষণা করেছিলেন ৩০ জুলাই। গত ছয় বছর ধরে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে রেঞ্জ অপারেশন প্রোগ্রাম অফিসের অংশ হিসাবে ভালরমাথি সমস্ত লঞ্চের জন্য কাউন্টডাউন ঘোষণা করে আসছিলেন। বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন, পঞ্চাশ বছর বয়সে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।







