দেশ

বুলেট ট্রেন নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

দেশের সবথেকে অভিজাত এবং সেমি হাইস্পিড ট্রেনগুলির মধ্যে একটি হল বন্দেভারত এক্সপ্রেস। যা খুব অল্প সময়ের মধ্যেই যাত্রীদের এক শহর থেকে অন্য শহরে পৌছতে সক্ষম।বন্দে ভারত এক্সপ্রেস যেহেতু যে স্টেশন থেকে এই ট্রেন যাত্রা শুরু করে, দিনের শেষে সেই স্টেশনেই ফিরে আসে সেহেতু আপ এবং ডাউন সফরের মাঝে প্রতিটি বন্দে ভারত এক্সপ্রেস সাফ সাফাইয়ে খুবই কম সময় পান রেল কর্মীরা।অনেক সময়ই সাফ সাফাইয়ের কাজ সময় শেষ না হওয়ায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে দেরি হয়ে যায় বন্দে ভারতের।সেই সমস্যা সমাধানের জন্যই এই প্রথমবার,যাত্রাপথের বিরতিতে মাত্র ১৪ মিনিটে গোটা বন্দে ভারত এক্সপ্রেস সাফ করার লক্ষ্যমাত্রা নিয়ে নতুন উদ্যোগ নিয়েছিল ভারতীয় রেল মন্ত্রক।

আর এবার, দেশে বুলেট ট্রেন কবে দৌড়াবে তার দিনক্ষণ নিয়ে আজ বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি এদিন বলেন, “বুলেট ট্রেনের প্রথম অংশটি তিন বছরের মধ্যে চালু হবে। ”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.